100 Important GK Questions Answers in Bengali 2026 | History, Geography, Science GK


১০০টি নতুন সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব-১)



১. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? — মহাপদ্ম নন্দ

২. মেগাস্থিনিস কার রাজসভায় এসেছিলেন? — চন্দ্রগুপ্ত মৌর্য

৩. গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? — কালিদাস

৪. দানসাগর ও অদ্ভুতসাগর কার রচনা? — বল্লাল সেন

৫. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? — মহম্মদ বিন তুঘলক

৬. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেন? — শেরশাহ সুরি

৭. ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? — আকবর

৮. মরাঠা কেশরী কাকে বলা হয়? — বাল গঙ্গাধর তিলক

৯. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন? — মঙ্গল পাণ্ডে

১০. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়? — ১৯১১ সালে

১১. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? — ১৯১৯ সালের ১৩ এপ্রিল

১২. স্বরাজ আমার জন্মগত অধিকার— উক্তিটি কার? — বাল গঙ্গাধর তিলক

১৩. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? — খান আব্দুল গফফর খান

১৪. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? — প্রমথনাথ মিত্র

১৫. হরিজন পত্রিকা কে সম্পাদনা করতেন? — মহাত্মা গান্ধী

১৬. পৃথিবীর ছাদ কাকে বলা হয়? — পামির মালভূমি

১৭. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? — কুঞ্চিকল জলপ্রপাত

১৮. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? — তারাপুর

১৯. কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? — পুনে

২০. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়? — ১৯৮৭ সালে

২১. ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? — ঝরিয়া

২২. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? — কৃষ্ণা নদী

২৩. ভারতের ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? — পশ্চিমবঙ্গ

২৪. জাপানের বৃহত্তম দ্বীপের নাম কী? — হোনশু

২৫. নীল নদের দান বলা হয় কোন দেশকে? — মিশর

২৬. ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? — বেঙ্গালুরু

২৭. কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? — মঙ্গল

২৮. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? — ভারতরত্ন

২৯. নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? — সিকিম

৩০. কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? — কর্ণাটক

৩১. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী? — স্ফিগমোম্যানোমিটার

৩২. কোন ভিটামিন জলে দ্রবণীয়? — ভিটামিন বি ও সি

৩৩. নিউট্রন কে আবিষ্কার করেন? — জেমস চ্যাডউইক

৩৪. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? — ভিটামিন বি ১২

৩৫. শুষ্ক বরফ আসলে কী? — কঠিন কার্বন ডাই অক্সাইড

৩৬. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? — স্নায়ুকোষ

৩৭. বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? — নাইট্রোজেন বা আর্গন

৩৮. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী? — নাইট্রাস অক্সাইড

৩৯. ভিনেগারের রাসায়নিক নাম কী? — লঘু অ্যাসিটিক অ্যাসিড

৪০. পিতল কোন কোন ধাতুর সংকর? — তামা ও দস্তা

৪১. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? — ট্যাকোমিটার

৪২. সিজিএস পদ্ধতিতে বলের একক কী? — ডাইন

৪৩. মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত? — ১২ জোড়া

৪৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? — প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড

৪৫. পর্যায় সারণির জনক কে? — মেন্ডেলিভ

৪৬. সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার বলা হয়েছে? — ২১-এ ধারা

৪৭. ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? — ১৯৫১-৫২ সালে

৪৮. ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? — রাষ্ট্রপতি

৪৯. পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী কী? — গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ

৫০. জিরো আওয়ার (Zero Hour) কতক্ষণ স্থায়ী হয়? — ১ ঘণ্টা

৫১. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? — সুচেতা কৃপালিনী

৫২. ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফশিল আছে? — ১২টি

৫৩. দলত্যাগ বিরোধী আইন কত সালে পাস হয়? — ১৯৮৫ সালে

৫৪. রাজ্যপাল পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়? — ৩৫ বছর

৫৫. ভারতের নির্বাচন কমিশন কোন ধারায় বর্ণিত? — ৩২৪ নম্বর ধারা।

৫৬. এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোথায়? — ম্যানিলা

৫৭. ভারতের বৃহত্তম যাদুঘর কোনটি? — ভারতীয় যাদুঘর (কলকাতা)

৫৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদর দপ্তর কোথায়? — জেনেভা

৫৯. প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে হয়েছিল? — ১৯৩০ সালে

৬০. সাদা হাতির দেশ কাকে বলা হয়? — থাইল্যান্ড

৬১. কত সালে টেলিস্কোপ আবিষ্কৃত হয়? — ১৬০৮ সালে

৬২. আধুনিক অলিম্পিক গেমসের জনক কে? — ব্যারন পিয়েরে দ্য কুবার্তা

৬৩. কত সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পান? — ১৯৯৮ সালে

৬৪. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? — নদীর ডলফিন

৬৫. দক্ষিণ মেরু কে আবিষ্কার করেন? — রোনাল্ড আমুন্ডসেন

৬৬. কত সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জাতীয়করণ করা হয়? — ১৯৪৯ সালে

৬৭. ইডেন গার্ডেন স্টেডিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়? — ১৮৬৪ সালে

৬৮. প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন কে? — বাচেন্দ্রী পাল

৬৯. ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়? — ভুবনেশ্বর

৭০. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? — ৮ মার্চ

৭১. ভারতের রাষ্ট্রীয় বৃক্ষ কোনটি? — বট গাছ

৭২. ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? — তবলা

৭৩. ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? — কিষাণ কন্যা

৭৪. পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি? — উটপাখি

৭৫. নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? — ১৯০১ সাল

৭৬. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কবে? — ১৯৫১ সালে

৭৭. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? — কর্ণম মালেশ্বরী

৭৮. কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? — মণিপুর

৭৯. কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? — জাপান

৮০. ক্যানবেরা কোন দেশের রাজধানী? — অস্ট্রেলিয়া

৮১. সুয়েজ খাল কত সালে চালু হয়? — ১৮৬৯ সালে

৮২. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? — বৈকাল হ্রদ

৮৩. সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? — ফুটবল

৮৪. ভারতের মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয়? — বিক্রম সারাভাই

৮৫. 'গাইড' (The Guide) বইটির লেখক কে? — আর. কে. নারায়ণ

৮৬. সত্যজিৎ রায় কত সালে অস্কার পান? — ১৯৯২ সালে

৮৭. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান আছে? — মধ্যপ্রদেশ

৮৮. কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? — হোয়াংহো

৮৯. সারে জাহাঁ সে আচ্ছা— গানটির রচয়িতা কে? — মহম্মদ ইকবাল

৯০. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? — আন্দিজ

৯১. মানবদেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? — প্রায় ৯ মিটার

৯২. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? — অক্সিজেন পরিবহন করা

৯৩. পেনিসিলিন কে আবিষ্কার করেন? — আলেকজান্ডার ফ্লেমিং

৯৪. কম্পিউটার ভাইরাস আসলে কী? — এক ধরনের প্রোগ্রাম

৯৫. ডিনামাইট কে আবিষ্কার করেন? — আলফ্রেড নোবেল

৯৬. 'ভোরবেলাকার পাখি' কাকে বলা হয়? — বিহারীলাল চক্রবর্তী

৯৭. কত সালে স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়? — ১৯৫১ সালে

৯৮. ভারতের চা-এর শহর কাকে বলা হয়? — ডিব্রুগড়

৯৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? — ১৫৫৬ সালে

১০০. কচ্ছের রান কোথায় অবস্থিত? — গুজরাট

কোন মন্তব্য নেই: