ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ প্রশ্ন উত্তর WBCHSE Class 12 3rd Semester


ভাষাঃভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 3rd Semester Bengali
দ্বাদশ শ্রেণীর (WBCHSE Class 12) ছাত্রছাত্রীদের জন্য এই প্রবন্ধে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা অধ্যায়ের সমস্ত MCQ প্রশ্ন উত্তর তুলে ধরা হলো। নতুন পাঠ্যক্রম অনুযায়ী এই অধ্যায়টি তৃতীয় সেমিস্টার (3rd Semester)-এর অন্তর্গত। ১৯১৬ সালে ফের্দিনাঁ দ্য সোস্যুরের Cours de Linguistique Générale প্রকাশের মাধ্যমে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূচনা হয়। ১৭৮৬ সালে উইলিয়াম জোনস্-এর সংস্কৃত ভাষা সম্পর্কিত বক্তৃতার মাধ্যমে তুলনামূলক ভাষাবিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়। ছাত্রছাত্রীরা যদি এই প্রসঙ্গটি বই থেকে খুঁটিয়ে পড়ে নেয় এবং এরপর এই প্রশ্নোত্তরগুলো অনুশীলন করে, তাহলে তাদের পরীক্ষার প্রস্তুতি অনেক দৃঢ় হবে।
সরল নির্বাচনী প্রশ্ন (MCQ)
১. ‘প্যারোল’-এর প্রবক্তা হলেন –
ক) পর্টার
খ) নোয়াম চমস্কি
গ) সোস্যুর
ঘ) ব্লুমফিল্ড
উত্তর: গ) সোস্যুর
২. ‘শৈলী’ শব্দের অপর নাম –
ক) অভিনবত্ব
খ) রীতি
গ) নির্মাণ
ঘ) রূপভেদ
উত্তর: খ) রীতি
৩. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল –
ক) সপ্তদশ শতাব্দীর প্রথমে
খ) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
গ) উনিশ শতকের শেষের দিকে
ঘ) আঠারো শতকের শেষে
উত্তর: খ) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
৪. ‘চিন্তার পোশাক’ (The dress of thought) মতবাদটির প্রবক্তা –
ক) স্যামুয়েল ওয়েসলি
খ) নোয়াম চমস্কি
গ) পবিত্র সরকার
ঘ) ফের্দিনী দ্য সোস্যুর
উত্তর: ক) স্যামুয়েল ওয়েসলি
৫. বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি তার পদ্ধতিটি হল –
ক) বিশ্লেষণ
খ) অবরোহমূলক
গ) আরোহমূলক
ঘ) নথিভুক্তকরণ
উত্তর: গ) আরোহমূলক
৬. ভাষাবিজ্ঞানের বহুলপ্রচলিত শাখার সংখ্যা –
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর: ক) তিন
৭. বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় –
ক) তিনটি
খ) চারটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর: খ) চারটি
৮. “মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা”-মতটির প্রবক্তা –
ক) উইলিয়াম জোন্স
খ) নোয়াম চমস্কি
গ) উইলিয়াম কেরি
ঘ) স্যামুয়েল ওয়েসলি
উত্তর: খ) নোয়াম চমস্কি
৯. LAD-এর পূর্ণ রূপটি কী?
ক) Language Alert Device
খ) Language Addition Device
গ) Language Acquisition Device
ঘ) Language Acquaint Device
উত্তর: গ) Language Acquisition Device
১০. বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কীসের দ্বারা?
ক) বহুরূপতা
খ) মূল্যায়নভিত্তিক শৈলী
গ) বর্ণনামূলক শৈলী
ঘ) প্রমুখন
উত্তর: খ) মূল্যায়নভিত্তিক শৈলী
১১. ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিস্তারের নাম –
ক) বহুরূপতা
খ) লাঙ্
গ) প্যারোল
ঘ) প্রমুখন
উত্তর: খ) লাঙ্
১২. লাঙ্ (Langue)-এর নামকরণ করেন –
ক) ফের্দিনাঁ দ্য সোস্যুর
খ) উইলিয়াম কেরি
গ) নোয়াম চমস্কি
ঘ) যাস্ক
উত্তর: ক) ফের্দিনাঁ দ্য সোস্যুর
১৩. ‘আলংকারিক নির্বাচন’ (Rhetorical Choice)-এর প্রবক্তা –
ক) চমস্কি
খ) যাস্ক
গ) মিলিচ
ঘ) জোন্স
উত্তর: গ) মিলিচ
১৪. প্রমুখন, বহুস্বরতা-প্রভৃতি প্রকরণ যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয়, তা হল –
ক) শৈলীবিজ্ঞান
খ) মনোভাষাবিজ্ঞান
গ) স্নায়ুভাষাবিজ্ঞান
ঘ) সমাজভাষাবিজ্ঞান
উত্তর: ক) শৈলীবিজ্ঞান
১৫. রচয়িতা ভাষা-আদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করেন যে প্রকরণের মাধ্যমে, তাকে বলে –
ক) প্রমুখন
খ) বিচ্যুতি
গ) সমান্তরালতা
ঘ) বহুস্বরতা
উত্তর: খ) বিচ্যুতি
১৬. একই কথার পৌনঃপুনিক ব্যবহারই হল –
ক) প্রমুখন
খ) সমান্তরালতা
গ) বিচ্যুতি
ঘ) বহুস্বরতা
উত্তর: খ) সমান্তরালতা
১৭. একই ভাষারীতির মধ্যে অন্যরীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে বলে –
ক) প্রমুখন
খ) বিচ্যুতি
গ) বহুস্বরতা
ঘ) কোড-বদল
উত্তর: ঘ) কোড-বদল
১৮. “Style is the man himself”-উক্তিটি করেছেন –
ক) চমস্কি
খ) ব্লুমফিল্ড
গ) সোস্যুর
ঘ) বুঁফো
উত্তর: ঘ) বুঁফো
১৯. শৈলীবিজ্ঞানে বহুস্বরতা (Polyphony) পরিভাষাটির প্রবক্তা –
ক) স্যামুয়েল ওয়েসলি
খ) মিখাইল বাখতিন
গ) মিলিচ
ঘ) সোস্যুর
উত্তর: খ) মিখাইল বাখতিন
২০. ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে, তিনি হলেন –
ক) যাস্ক
খ) পাণিনি
গ) পতঞ্জলি
ঘ) উইলিয়াম জোন্স
উত্তর: ক) যাস্ক
২১. সংস্কৃত, গ্রিক, লাতিন, ফরাসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
ক) বালতোস্লাভিক
খ) ইন্দো-ইউরোপীয়
গ) তোখারিয়
ঘ) গথিক
উত্তর: খ) ইন্দো-ইউরোপীয়
২২. সমগ্র উনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপে এবং পরবর্তীকালে আমেরিকায় প্রচুর চর্চা হয় কোন্ ভাষাবিজ্ঞানের?
ক) ঐতিহাসিক
খ) তুলনামূলক
গ) বর্ণনামূলক
ঘ) শৈলীবিজ্ঞান
উত্তর: খ) তুলনামূলক
২৩. আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন্ ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা?
ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর: খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
২৪. প্রাচীন ভারতীয় আর্যভাষা যেভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট ইত্যাদি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা যে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়, তা হল –
ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
গ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
ঘ) সমাজভাষাবিজ্ঞান
উত্তর: ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
২৫. ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন –
ক) জন গারল্যান্ড
খ) স্যামুয়েল ওয়েসলি
গ) মিখাইল বাখতিন
ঘ) মিলিচ
উত্তর: ক) জন গারল্যান্ড
২৬. সমকালীন ভাষার গঠনরীতি বিচারবিশ্লেষণ করে কোন্ ভাষাবিজ্ঞান?
ক) নৃভাষাবিজ্ঞান
খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
গ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
উত্তর: ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
২৭. বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে সূত্রপাত হয় কোন্ ভাষাবিজ্ঞানের?
ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান
উত্তর: গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
২৮. কোনো একটি বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলির বিচারবিশ্লেষণ করা হয় কোন্ বিষয়ের আলোচনায়?
ক) ধ্বনিবিজ্ঞানের
খ) ধ্বনিতত্ত্বের
গ) ধ্বনিপরিবর্তনের
ঘ) রূপতত্ত্বের
উত্তর: খ) ধ্বনিতত্ত্বের
২৯. শব্দ ও পদের গঠন ও তার নানা প্রযুক্তি আলোচিত হয় কোথায়?
ক) ধ্বনিবিজ্ঞানে
খ) ধ্বনিতত্ত্বে
গ) ধ্বনিপরিবর্তনে
ঘ) রূপতত্ত্বে
উত্তর: ঘ) রূপতত্ত্বে
৩০. ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠনপ্রণালী আলোচিত হয় –
ক) প্রধান ভাষাবিজ্ঞানে
খ) সমাজভাষাবিজ্ঞানে
গ) নৃভাষাবিজ্ঞানে
ঘ) ফলিত ভাষাবিজ্ঞানে
উত্তর: ক) প্রধান ভাষাবিজ্ঞানে
৩১. ভাষার সঙ্গে সমাজের এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় –
ক) প্রধান ভাষাবিজ্ঞানে
খ) ফলিত ভাষাবিজ্ঞানে
গ) সমাজভাষাবিজ্ঞানে
ঘ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
উত্তর: খ) ফলিত ভাষাবিজ্ঞানে
৩২. প্রধান ভাষাবিজ্ঞান ভাষার গঠনপ্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে প্রধানত কয়টি শাখায়?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
উত্তর: গ) পাঁচটি
৩৩. সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগ কয়টি?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
উত্তর: খ) তিনটি
৩৪. মানবমনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলোচিত হয় –
ক) স্নায়ুভাষাবিজ্ঞানে
খ) মনোভাষাবিজ্ঞানে
গ) নৃভাষাবিজ্ঞানে
ঘ) শৈলীবিজ্ঞানে
উত্তর: খ) মনোভাষাবিজ্ঞানে
৩৫. পৃথিবীর আদিম জনজাতির কথ্যভাষার বিচারবিশ্লেষণ ও তথ্যসংগ্রহ করে –
ক) সমাজভাষাবিজ্ঞান
খ) স্নায়ুভাষাবিজ্ঞান
গ) শৈলীবিজ্ঞান
ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর: ঘ) নৃভাষাবিজ্ঞান
৩৬. এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় যে অভিধানে তাকে বলা হয় –
ক) ইতিহাসভিত্তিক অভিধান
খ) একভাষিক অভিধান
গ) দ্বিভাষিক অভিধান
ঘ) বিষয় অভিধান
উত্তর: গ) দ্বিভাষিক অভিধান
৩৭. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে –
ক) ভাষার অতীত নিয়ে
খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
গ) ভাষার ভবিষ্যৎ নিয়ে
ঘ) বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
উত্তর: খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
৩৮. ১৫৩৮ খ্রিস্টাব্দে ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় যে লাতিন-ইংরেজি অভিধানে, তার সংকলক হলেন –
ক) থমাস এলিয়েট
খ) স্যামুয়েল ওয়েসলি
গ) জন গারল্যান্ড
ঘ) মিখাইল বাখতিন
উত্তর: ক) থমাস এলিয়েট
৩৯. ভাষাবিজ্ঞানের সংযোগমূলক বিভাগ (Liaison Division) বলা হয় –
ক) স্নায়ুভাবাবিজ্ঞানকে
খ) শৈলীবিজ্ঞানকে
গ) মনোভাষাবিজ্ঞানকে
ঘ) অভিধান বিজ্ঞানকে
উত্তর: ঘ) অভিধান বিজ্ঞানকে
৪০. মনোভাষাবিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক, তা হল –
ক) নৃভাষাবিজ্ঞান
খ) স্নায়ুভাষাবিজ্ঞান
গ) শৈলীবিজ্ঞান
ঘ) অভিধান বিজ্ঞান
উত্তর: খ) স্নায়ুভাষাবিজ্ঞান
৪১. নৃভাষাবিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক, তা হল –
ক) মনোভাবাবিজ্ঞান
খ) স্নায়ুভাষাবিজ্ঞান
গ) সমাজভাষাবিজ্ঞান
ঘ) শৈলীবিজ্ঞান
উত্তর: গ) সমাজভাষাবিজ্ঞান
৪২. উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজভাষাবিজ্ঞানীরা বলেন –
ক) রেজিস্টার
খ) কোড
গ) বহুস্বর
ঘ) সমান্তরালতা
উত্তর: ক) রেজিস্টার
৪৩. কোনো ব্যক্তি ভাষা বা উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন, সমাজভাষাবিজ্ঞানে তাকে বলে –
ক) রেজিস্টার
খ) কোড
গ) বহুস্বর
ঘ) সমান্তরালতা
উত্তর: খ) কোড
৪৪. সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন এবং তার ফলে ভাষার সংগঠনের পরিবর্তনকে নির্দেশ করে ভাষাবিজ্ঞানের যে শাখা তার নাম ______ ভাষাবিজ্ঞান।
ক) বর্ণনামূলক
খ) তুলনামূলক
গ) ঐতিহাসিক
ঘ) নৃতাত্ত্বিক
উত্তর: গ) ঐতিহাসিক

কোন মন্তব্য নেই: